মাঃ ছেলে বলছে দেনমোহর মাত্র ৩৫০১টাকা।
কনে, হ্যাঁ জানি; এটা আমার'ই ডিসিশান।
কি বলছো তুমি ? ৩৫০১টাকায় বিয়ে দেবো ? আমাদের মেয়ে কি এত শস্তা?
তোমরা কি আমাকে বিয়ে দিচ্ছো নাকি বিক্রি করছো?
না, বিক্রি হবে কেন?
তা'হলে সস্তা-দামীর কথা উঠলো কেনো ? আচ্ছা; বলো- আমার দাম কত ?
ঠিক কত টাকা হলে তোমাদের মনে হয় আমাকে দিয়ে দেয়া যায় ?
তোমার দাম আবার কি ? মানুষের কোন দাম ঠিক করা যায় না-কি ? মানুষ অমূল্য।
মানুষ অমূল্য বলেই আমরা কোন দাম ঠিক করিনি; একটা প্রতীকী দেনমোহর ধার্য করেছি মাত্র।
দেনমোহর একটা সিকিউরিটি মানি; তোমার সিকিউরিটির চিন্তা আমরা করবো না ?
আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছি;
এখন ভালো চাকুরী করছি।
আমার সিকিউরিটি হাসবেন্ডের কাছ থেকে নিতে হবে কেন? আমি নিজের খরচ নিজেই চালাতে পারবো, ইনশাআল্লাহ্
কিন্তু ইসলামী শরীয়াহ্ ?
শোন! তোমরা এখন একটা বড় অ্যামাউন্ট ঠিক করলে কি হবে ? ও কি সেটা এখন দিতে পারবে ? ওর পুরো সেভিংস বিয়েতে খরচ হয়ে গেছে আর ও কখনো'ই ওর বাবার কাছ থেকে টাকা নেবে না।
তা'হলে ?
ইসলামী শরীয়াহ্ বলে সংসার শুরুর আগেই দেনমোহর শোধ করতে হবে। বাংলাদেশের কতজন মেয়ে দেনমোহরের টাকা পায় ? গহনা বাবদ কিছু উসুল দেখায়; যেই গহনা আসলে গিফট দেবার কথা আর বাকিটা কাগজে কলমেই থেকে যায়।
এই হিপোক্রেসির কি দরকার?
পরে যদি কিছু হয় ?
ডিভোর্সের কথা বলছো ? আমি বিয়ের আগেই ডিভোর্সের কথা ভাবি না। হাসবেন্ড আমাকে পছন্দ করছে না কিন্তু বড় দেনমোহরের ভয়ে ডিভোর্স ও দিচ্ছে না।
এই দয়ার জীবন আমি চাই না।
যদি কখনো আমাদের মাঝে দূরত্ব আসে; তা'হলে আমি স্বেচ্ছায় ওকে ছেড়ে দিবো। যে মানুষটাকেই আমি পেলাম না; তার টাকা নিয়ে বাকি জীবন চালাবো- এতটা খারাপ অবস্থা আমার আসবে না ইনশাআল্লাহ।
আমার একটা আত্মসম্মান আছে। আর সম্মান নিয়েই বেঁচে থাকতে চাই।









0 মন্তব্যসমূহ