ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির বরাত দিয়ে আনন্দবাজার অনলাইন জানিয়েছে, দেশ ছাড়ার মুহূর্তে হাসিনা কেবল দুটি স্যুটকেস নিতে পেরেছিলেন। তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা। পলাতক সাবেক প্রধানমন্ত্রী হাসিনা দুটি স্যুটকেসে ভরে কী নিয়ে যান, সেটি প্রকাশ করেছে আনন্দবাজার। যদিও, দুটি স্যুটকেসে আহামরি কিছু নিতে পারেননি হাসিনা। স্যুটকেসে পোশাক ও জরুরি কাগজপত্র ছাড়া আর তেমন কিছু ছিল না বলে দাবি আনন্দবাজারের।
মূলত, গোছানোর জন্য বেশি সময় পাননি সাবেক প্রধানমন্ত্রী। বলা চলে, প্রায় শূন্য হাতে দেশ ছাড়েন আলেচিত-সমালোচিত এই স্বৈরশাসক। পরিস্থিতি সম্পূর্ণ প্রতিকূল থাকায় তড়িঘড়ি করে হেলিকপ্টারে চড়েন তিনি। যখন দেশ ছাড়েন হাসিনা, তার কিছুক্ষণ পর থেকে গণভবনে আসতে শুরু করে সাধারণ ছাত্র-জনতা। বিজয় উল্লাসে মাতে গোটা দেশ। স্বাদ নেয় নতুন এক স্বাধীনতার।
সূত্র: জনকণ্ঠ । Janakantha









0 মন্তব্যসমূহ