খুব অল্প সময়েই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন পূজা চেরি। ছোট্ট মেয়েটি বিজ্ঞাপনের
মাধ্যমে শোবিজে পা রেখে আজ ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা। ইতোমধ্যে বেশ কয়েকটি
সিনেমায় কাজ করে সবার নজর কেড়েছেন তিনি।
চলচ্চিত্রের পর এবার ওটিটি মাধ্যমেও পা রেখেছেন পূজা চেরি। শনিবার (২১ ডিসেম্বর) রাতে ‘ব্ল্যাক মানি’ ওয়েব সিরিজের আইটেম গান ‘প্রেমের দোকানদার’ মুক্তি পেয়েছে। গানটি মুক্তির পর অন্তর্জালে পূজার পারফরম্যান্স প্রশংসিত হয়েছে।
অপু বিশ্বাসের করা সেই মন্তব্যে পূজা লিখেছেন, বড় বোন যেরকম ছোট বোন তো সেরকমই হবে।
প্রিয় চট্টোপাধ্যায়ের লেখা ‘প্রেমের দোকানদার’ গানটির সুর করেছেন আকাশ। এতে কনার সঙ্গে আকাশ নিজেও কণ্ঠ দিয়েছেন।
এই ওয়েব সিরিজের মধ্য দিয়ে দীর্ঘদিন পর পরিচালক রাফীর সঙ্গে কাজ করলেন পূজা। রাফীর প্রথম সিনেমা ‘পোড়ামন ২’ দিয়ে সিনেমায় নায়িকা হিসেবে যাত্রা করেছিলেন পূজা। এরপর তারা ‘দহন’ সিনেমায় সর্বশেষ একসঙ্গে কাজ করেছিলেন।
0 মন্তব্যসমূহ